ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশনের টিকেট কালোবাজারি আটক ও সাজা প্রদান।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৯৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশনের টিকেট কালোবাজারি আটক ও সাজা প্রদান।

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে সাদা পোষাকে অভিযান পরিচালনা করে স্টেসন এলাকায় প্রকাশ্যে কালোবাজারে টিকিট বিক্রির সময়  ৭১ টি বিভিন্ন আন্তঃনগর টিকেটসহ সুমন ও সাব্বির নামের ২ যুবক কে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড  দেওয়া হয় যা এ যাবৎ কালের সর্বোচ্চ টিকেট আটকের  ঘটনা!

৯ সেপ্টেম্বর, শনিবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে আটকের পর তাকে এই কারাদণ্ড দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম শেখ’র নেতৃত্বে শনিবার বিকেলে রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এসময় শহরের উত্তর মৌড়াইল মহল্লার চিহ্নিত দুই টিকিট কালোবাজারিকে আটক করেন। আটককৃত চিহ্নিত টিকিট কালোবাজারিদ্বয় হলেন জেলা শহরের উত্তর মৌড়াইল মহল্লার কুদ্দুস মিয়ার পুত্র মো. সুমন মিয়াকে (২৩) এবং সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের অষ্টগ্রাম গ্রামের বাবুল মিয়ার পুত্র সাব্বির (২৪)।

আটককৃতদের কাছ থেকে চারটি আন্তঃনগর ট্রেনের ৭৩ টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটগুলোর মধ্যে আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের ১৭ পাতায় ২৮টি টিকিট, মহানগর গোধূলি ট্রেনের তিন পাতায় চারটি টিকিট, চট্টলা এক্সপ্রেস ট্রেনের ১৭ পাতায় ৩৪ টি টিকিট এবং আন্তঃনগর তূর্ণা এক্সপ্রেস ট্রেনের সাত পাতায় সাতটি টিকিট। অভিযান পরিচালনাকালে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোশারফ হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

টিকিট কালোবাজারির দায়ে আটককৃত সুমনকে এক বছরের এবং সাব্বিরকে ছয় মাসের সশ্রম করাদণ্ড প্রদান করা হয় বলে এসিল্যাণ্ড মোশারফ হোসেন নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় রেলস্টেশনের টিকেট কালোবাজারি আটক ও সাজা প্রদান।

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩