ব্রেকিং নিউজ

- নিউজ প্রকাশের সময় : ০১:৫৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৩৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নিয়ে মিথ্যা প্রবাকান্ড
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কবির হোসেন ও এস এম শাফায়াত হোসেন সাধারণ সম্পাদক বলেন।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নিয়ে সংবাদ মাধ্যমে অসত্য, মিথ্যে ও ভিত্তিহীন বিবৃতি ও সংবাদ প্রচারের প্রতিবাদ।
সম্প্রতি গণমাধ্যমে গণঅধিকার পরিষদের অভ্যন্তরিণ সাংগঠনিক বিষয় নিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদকে জড়িয়ে মনগড়া অসত্য, মিথ্যে ও ভিত্তিহীন সংবাদের আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট, ভিত্তিহীন ও প্রোপাগান্ডা।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বিশ্বের প্রায় ১ কোটি ৫০ লাখের বেশি প্রবাসীদের অধিকার আদায়ের জন্য গঠিত একটি প্রবাসী সংগঠন যার নেতৃত্ব দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা। অল্প সময়ে গঠিত সংগঠনটি খুব দ্রুত বিশ্বের ৫২টি দেশের প্রবাসীদের নিয়ে কাজ করতে শুরু করেছে যা অনেকের চক্ষুশূলের কারনও বটে।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কোন সাংগঠনিক প্রতিনিধির বক্তব্য না নিয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নিয়ে মিথ্যে, মনগড়া যে বা যারা বিবৃতি দিয়েছেন ও সংবাদপত্রের মাধ্যম সেগুলো যাচাই-বাছাই না করেই নিউজ করছে যা সম্পূর্ণভাবে বেআইনি ও গৃহীত কাজ।
উল্লেখ্য, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের দেশীয় কমিটির অনুমোদন সংগঠনের সুনির্দিষ্ট সাংগঠনিক সিস্টেম ফলো করে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে থাকে।
প্রবাসী সংগঠন থেকে অনেক অর্থ নাকি প্রধান উপদেষ্টা নুরুল হক নুরের কাছে যায় যা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন। প্রবাসীদের ও গণমানুষের কল্যাণে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আর্থিক লেনদেন শতভাগ স্বচ্ছতার সাথে অর্থকমিটি ম্যানেজমেন্ট করে আসছে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর সদস্যদের দেওয়া ডোনেশনের অর্থ শুধুমাত্র প্রবাসীদের ও বাংলাদেশে গণমানুষের কল্যাণে ব্যয় হয়।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ দেশে ও বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের জন্য মানবিক কাজ সমূহ করে রেকর্ড অর্জন করেছে। এ পর্যন্ত আমরা প্রবাসী অধিকার পরিষদ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৫০টি মৃতদেহ বাংলাদেশে প্রেরণ করেছি ও প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবারকে বাংলাদেশে আর্থিক সহায়তা করেছি। বাংলাদেশে করোনার সময়, সিলেট সহ সারাদেশে বন্যার সময় ও প্রতিবছর রমজানে দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জেলায় জেলায় হাজার হাজার মানুষের মাঝে লাখ লাখ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ। এছাড়া প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবী নিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অসংখ্য আলোচনা সভা ও মানববন্ধন করেছি আমরা।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সম্পর্কে না জেনে মিথ্যে, ভিত্তিহীন ও রাজনৈতিক বক্তব্যের ও সেগুলো সংবাদ মাধ্যমে প্রকাশ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
একইসাথে গণমাধ্যমের প্রতি অনুরোধ থাকবে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নিয়ে কারো বিবৃতি প্রকাশের পূর্বে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর বিবৃতি না নিয়ে সংবাদ প্রচার ও অপ-সাংবাদিকতা করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।
















