ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ভোটারদের বাধা-কেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে ১৭ জনের জরিমানা ও ২ জনের জেল

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা, হুমকি-ধামকি ও কেন্দ্রে প্রভাব বিস্তারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার আওতায় আনা হয়। এছাড়া আবু সিদ্দীক নামে এক ইউপি সদস্যকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আরও একজনকে ৪ দিনের জেল দেয়া হয়েছে।গতকাল বুধবার ভোট চলাকালে জীবননগর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাইফুল ইসলাম সাইফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন। এসময় ওই কুড়ুলগাছি ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আবু সিদ্দিককে ৭ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।এছাড়া আটককৃতদের মধ্যে রয়েছেন, জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের কাপ পিরিচ প্রতীকের সমর্থক সাখাওয়াত হোসেন এবং দামুড়হুদা উপজেলার আনারস প্রতীকের মোহাম্মদ রাজ্জাক।দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে কুড়ালগাছি ইউপি সদস্য আবু সিদ্দীক ও আব্দুর রাজ্জাক নামে দুজনকে আটক করে পুলিশ। পরে এর মধ্যে একজনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, ভোটার ও পোলিং এজেন্টদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে শাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে আটক করে জীবননগর থানায় নেওয়া হয়েছে।এদিকে, গতকাল রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দামুড়হুদা ও জীবননগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহন চলাকালে বিভিন্ন অপরাধে ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হয়। এসময় তাদেরকে ১১ হাজার ৭৫০ টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া একজনকে ৭দিন ও অপর জনকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।ভ্রাম্যমাণ আদালতগুলো পরিচালনা করেন জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল, সাজ্জাদ হোসেন ও সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোটারদের বাধা-কেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে ১৭ জনের জরিমানা ও ২ জনের জেল

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪