ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

মরা গরু কেটে মাংস বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ভূঞাপুরে মরা গরু কেটে বিক্রির দায়ে এক মাংস ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া মিয়া বাড়ি মোড় এলাকার বিক্রি করার সময় মাংস ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার। এর আগে, ১৫০ কেজি ওজনের মরা গরু কেটে বিক্রি করছিল ওই মাংস ব্যবসায়ী।

দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী (কসাই) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মণ্ডলের ছেলে হাসমত (৪৪)।

স্থানীয়রা জানিয়েছে, মাংস ব্যবসায়ী হাসমত দীর্ঘদিন ধরে অসুস্থ মরা গরু সংগ্রহ করে বিভিন্নস্থানে বিক্রি করতো। শনিবার রাতে অলোয়ার মিয়া বাড়ি মোড় এলাকায় বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তারা মরা গরু বিক্রির বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে। এ সময় মাংস ব্যবসায়ী হাসমত মরা গরুর বিক্রির কথা স্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলাল হোসেন জানান, মরা গরুর বিক্রি করার খবর পেয়ে ভেটেনারি সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরু বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মরা গরু কেটে মাংস বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

নিউজ প্রকাশের সময় : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩