ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

মা*দক ব্যবসায়ী ও চাঁদাবাজ সাইদুল–সৈকত–আলাউদ্দিন গং এখনো গ্রে*ফতার হয়নি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিতি 
  • নিউজ প্রকাশের সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিতি 

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও গ্রামের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী জসিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা ও দুই লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্র সাইদুল, সৈকত এবং আলাউদ্দিন গংয়ের বিরুদ্ধে।

জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে মালিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সন্ত্রাসীরা ফার্নিচার ব্যবসায়ী ষাটোর্ধ্ব জসিম উদ্দিনের ওপর হামলা চালায় এবং দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে হত্যার হুমকিও দেয় তারা।

আহত জসিম উদ্দিন পরবর্তীতে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং ঘটনাটির পরদিন দাউদকান্দি মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তবে অভিযোগ দায়েরের প্রায় দুই সপ্তাহ অতিক্রম হলেও এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, হামলাকারীরা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও পুলিশ ‘না দেখার ভান’ করছে।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) এসআই সুমন সরকার ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে গ্রেফতার করতে পারেননি বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে ব্যবসায়ী জসিম উদ্দিন বলেন,

> “যারা আমার ওপর হামলা করেছে এবং চাঁদা দাবি করেছে, তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী। পূর্বে তারা আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করত। বর্তমানে তারা রাজনৈতিক অবস্থান বদলে আবারও সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে এলাকাকে অশান্ত করছে।”

তিনি আরও বলেন,

> “আমি বিষয়টি আর্মি ক্যাম্পে জানিয়েছি। আমি ন্যায়বিচার চাই এবং হামলাকারী ও চাঁদাবাজদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। যদি ব্যবস্থা না নেওয়া হয়, তবে মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব বরাবর স্মারকলিপি প্রদান করব।”

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাইদুল, সৈকত ও আলাউদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল, তবে প্রভাবশালী মহলের আশ্রয়ে থেকে তাঁরা বারবার পার পেয়ে গেছেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন,

> “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় মালিগাঁওসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। স্থানীয়দের দাবি, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এলাকায় বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা*দক ব্যবসায়ী ও চাঁদাবাজ সাইদুল–সৈকত–আলাউদ্দিন গং এখনো গ্রে*ফতার হয়নি

নিউজ প্রকাশের সময় : ০১:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫