ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

মাদক সম্রাট এল চ্যাপোর চার ছেলেকেই চায় যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর চার ছেলেকেই নিশানায় রেখেছে যুক্তরাষ্ট্র।

গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড মাদক উৎপাদনকারী মেক্সিকান ‘সিনালোয়া কার্টেল’কে সবচেয়ে বড় ও সর্বোচ্চ সহিংস এবং অন্যতম মাদক উৎপাদন ফেন্টানিল চোরচালানকারী হিসেবে আখ্যা দিয়েছেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো জানিয়েছেন, তারা সিনালোয়া কার্টেল পাচার চক্রের সবাইকে টার্গেটে রেখেছেন। ফেন্টানিল পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে তারা এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সিনালোয়া কার্টেলের সাম্প্রতিক নেতৃত্ব দিচ্ছেন ইভান গুজমান সালাজার (৪০), আলফ্রেডো গুজমান সালাজার (৩৭), হোয়াকিন গুজমান লোপেজ (৩৬) এবং ওভিদিও গুজমান লোপেজ (৩৩)। এরা সবাই কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন গুজমান লোয়েরার (এল চ্যাপো) সন্তান। তিনি বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

বর্তমানে ইভান, আলফ্রেডো ও হোয়াকিন স্বাধীনভাবেই মেক্সিকোতে অবস্থান করছেন। অন্যদিকে ওভিদিওতে গ্রেফতার করেছে মেক্সিকো পুলিশ। তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিষয়ে কথাবর্তা চলছে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদক সম্রাট এল চ্যাপোর চার ছেলেকেই চায় যুক্তরাষ্ট্র

নিউজ প্রকাশের সময় : ১০:৩০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩