মাহমুদা খানম মিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন।

- নিউজ প্রকাশের সময় : ০১:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে

২০১৬ সালে আলোচিত হত্যাকান্ড মাহমুদা খানম মিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার।তারা জানান, মাহমুদা খানম মিতুর স্বামী পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডে জড়িত।২০১৬ সালের ৫জুন চট্টগ্রাম শহর থেকে ছেলেকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।এসময় তার ছেলেও সেখানে উপস্থিত ছিলো।মাহমুদা খানম মিতুকে জঙ্গি তকমা দিয়ে হত্যা করা হয়।সে সময় তার স্বামী বাবুল আক্তার ঢাকায় কর্মরত ছিলো। বাবুল আক্তার ছিলো সাবেক পুলিশ সুপার। চট্টগ্রামে এসে তিনি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।তিনি জানান,জঙ্গি বিরোধী কার্যক্রমে যুক্ত থাকার কারণে তার স্ত্রী কে হত্যা করা হয়।কিন্তু পরবর্তীতে মাহমুদা খানম মিতুর পরিবার থেকে জানানো হয়,তার স্বামী বাবুল আক্তারই তার স্ত্রী কে হত্যা করেছে।এর সাথে তারা এ ও জানান, স্পেশাল ব্রাঞ্চের উপ-পুলিশ অফিসার আকরাম হুসেইন লিটনের স্ত্রী বনানী বিনতে বন্নীর সাথে বাবুল আক্তারের সম্পর্ক ছিল।পুলিশ বিভিন্ন সময়ে বাবুল আক্তারকে জিগ্যেসাবাদ করেছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।
















