ঢাকা ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

মির্জা ফখরুল ইসলাম : রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত

রিপোর্টার ফাতেমা আক্তার মাহমুদ ইভা
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৯০ বার পড়া হয়েছে

রিপোর্টার ফাতেমা আক্তার মাহমুদ ইভা

রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ১৫-১৬ ধরে বছর ধরে এতো কথা বলেছি যে এখন আর কথা খুঁজে পাই না। একটা কথা প্রায়ই হয়, রাজনীতিবিদরা সব নষ্টের গোড়া। তা সত্ত্বেও রাজনীতিবিদদের সব কাজ করতে হয় এবং এ কাজ সম্পাদন করতে গিয়ে অনেক কিছুই করতে হয়। তখন তারা জনগণের দ্বারা সমালোচিত হন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর এখন একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। যারা বিপ্লব করবেন, তারা বিপ্লবী দল করবেন, বিল্পবী সরকার গঠন করবেন, আমি সেটা বিশ্বাস করি। পাশাপাশি আমরা এটাও বিশ্বাস করি, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা সরকার গঠন করবো, প্রতিশ্রুত কাজ করবো এবং আবার জনগণের কাছেই ফিরে যাবো।
তিনি আরও বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাধারার মধ্যেও পরিবর্তন আসে। সে পরিবর্তনের ফলে এমন একটি পরিস্থিতি আসে যে, রাষ্ট্রের উন্নয়নের জন্য রাজনৈতিক কাঠামো পরিবর্তন করতে হয় এবং সে পরিবর্তন ছাড়া রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয়।
তিনি বলেন, সরকারের মধ্যে আমার কিছু বন্ধু আছেন, যারা খালি বলেন যে সুযোগ পেলেই তো আমাদের বিরুদ্ধে কথা বলো, আক্রমণ করো। আমি বলি, আক্রমণ তখনই করা হয় যখন তোমরা ব্যর্থ হও। ৫ আগস্টের পর ৭ তারিখে আমরা একটা সভা করি। সেখানে আমরা তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিলাম। তখন আমাকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে। তবে এখন আপনারা বুঝতে পারছেন, সে সমালোচনাটা ভুল ছিল। কারণ আমাদের কথা ছিল, যে প্রকৃত ক্ষমতাধর, তার হাতেই ক্ষমতা দেওয়া হোক।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। তা না থাকায় আমরা কাদা ছোড়াছুড়ি করছি। যদিও গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি থাকবেই। তবে বোঝাপড়াটা না থাকলে একটা তিক্ততা তৈরি হয়, যা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুল ইসলাম : রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকা উচিত

নিউজ প্রকাশের সময় : ০৩:৫১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫