মেধা তালিকায় ১৪তম হয়ে স্নাতক উত্তীর্ণ আবু সাঈদ।

- নিউজ প্রকাশের সময় : ০৫:১৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনেপুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ স্নাতক চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি সিজিপিএ ৩.৩০ পেয়ে সম্মিলিত মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন।আজ ২০ অক্টোবর (রোববার)এই ফলাফল প্রকাশ করা হয়েছে।একটি দৈনিক পত্রিকাকে থেকে জানা যায়,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকাত আলী বলেন, “২০১৯-২০ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে স্নাতক চূড়ান্ত পরীক্ষার ৬৯ শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে আবু সাঈদ মেধাতালিকায় ১৪তম স্থান অধিকার করেছেন। কোটা নয়, মেধার ভিত্তিতে সরকারি চাকরির আন্দোলন যে সঠিক ছিল, তা আবু সাঈদের ফলাফলের মাধ্যমে প্রমাণিত হলো। কিন্তু দুঃখভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে, আমাদের সেই সন্তান আর আমাদের মধ্যে নেই। শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নয়, সারা বিশ্ব আবু সাঈদের অবদানকে মনে রাখবে। আমরা তাঁর কাছে ঋণী।” বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ, যে ফটকটি পরে ‘শহীদ আবু সাঈদ গেট’ নামকরণ করেন শিক্ষার্থীরা। আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।
















