ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাগে অভিমান করে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে সোহান (১৭) নামের এক স্কুলছাত্র। গতকাল শুক্রবার সকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোহান পুরন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। সোহান চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছে। আগামী রবিবার এসএসসির পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার কথা।জানা গেছে, পুরন্তপুর গ্রামের মফিজুর রহমানের ২ ছেলে ১ মেয়ের মধ্যে সোহান ছোট ছেলে। এসএসসি পরীক্ষার পর থেকেই সোহান তার পিতার কাছে একটি মোটরসাইকেলের বায়না ধরেছিল। শুক্রবার সকালেও মোটরসাইকেল চাওয়ার পর তার কৃষক পিতা মোটরসাইকেল দিতে অপারগতা প্রকাশ করলে সে রাগে ক্ষোভে তার নিজ ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল এসে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সম্মতিতে ময়না তদন্ত ছাড়াই বিকালে মরদেহ দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নিউজ প্রকাশের সময় : ০২:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪