যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে পূজা মন্ডপ পরিদর্শন।

- নিউজ প্রকাশের সময় : ১০:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসবশারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের পক্ষ থেকে সাভারের বিভিন্ন পূজা মণ্ডপে ভিপি নূরুল হক নুর এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেয়া হয়েছে।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের যুব নেতা (১)মোঃ রাশেদ কবির (২) আরিফ আহমেদ (৩) নজরুল ইসলাম রিপন ও সাভার থানা যুব অধিকার পরিষদের নেতা (৪) মোঃ রাকিবুল ইসলাম রাকিব (৫) মোঃ শাহিন ইসলাম সহ আরো অন্যান্য নেতা কর্মীরা। শুভেচ্ছা বক্তব্যের সময় রাশেদ কবির বলেন, গণ অধিকার পরিষদ একটি নতুন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ এর স্বপ্ন দেখেন।তাই গণ বন্ধু তারুণ্যের আইকন গণ অধিকার পরিষদ এর সভাপতি নুরুল হক নুরের বার্তা পৌঁছে দিতে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। ভিপি নুরের শুভেচ্ছা নিবেন।তিনি আরো বলেন,আগামীতে গণ অধিকার পরিষদ ৩শ আসনে ট্রাক প্রতীক এ একক ভাবে নির্বাচন করবে আপনারা পাশে থাকবেন আপনাদের সুখে দুঃখে আমরাও পাশে আছি।
















