ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন

রাজশাহীতে অপরাধ ঠেকাতে ব্যার্থ হচ্ছে পুলিশ

রিপোর্টার সাহিদ মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। একাধিক খুনের ঘটনাও ঘটেছে নগরীতে ইভটিজিং, চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে আসছে কিশোর গ্যাং চক্র। এতে চরম উৎকণ্ঠায় নগরীর বাসিন্দারা। খোদ পুলিশের আশকারায় কিশোর গ্যাং চক্র অপরাধে জড়িয়ে আইনশৃঙ্খলার অবনতি করছে বলে অভিযোগ উঠেছে। আসামির তথ্য দিলেও আটক না করে পুলিশ ‘ব্যস্ততা’ দেখাচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

জানা গেছে, কয়েক বছর আগে কিশোর গ্যাং ধরতে ডাটাবেজ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি সেই ডাটাবেজ অনুযায়ী সন্দেহভাজন কিশোরদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেয় পুলিশ। এছাড়া সিসিটিভি দিয়ে নগরীর পরিস্থিতি পর্যবেক্ষণ করে অপরাধী শনাক্ত ও আটক করছিল পুলিশ। তবে ৫ আগস্ট দেশজুড়ে উদ্ভুত ঘটনার সময় নগরীর সিএন্ডবি এলাকায় আরএমপি হেডকোয়ার্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে সেই কিশোর গ্যাংয়ের ডাটাবেজ হারিয়ে যায়। সূত্রমতে, নগরীর ভদ্রা মোড়, সিএন্ডবি, লক্ষিপুর, টিকাপাড়া (খুলিপাড়া), কেদুর মোড়, হোসনিগঞ্জ বেতপট্টি, পাঠানপাড়া, কলাবাগান, অলোকার মোড়, হেতম খা, নিউমার্কেট, তালাইমারি, বিমান বন্দর সড়ক, গ্রেটার রোড ও সিটি বাইপাসসহ আরও অন্তত ১৬টি পয়েন্টে কিশোর গ্যাং সদস্যরা প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে। পথচারী ও অটোরিকশাযাত্রীদের থেকে ছিনিয়ে নেন টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিসপত্র। তথ্যমতে, গতবছরের জুলাই মাসে নগরীর বনগ্রাম গাংপাড়া এলাকায় হাঁসুয়া, চাপাতি, রামদা, চাইনিজ কুড়াল, চাকু ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে নাচানাচি করে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ। অস্ত্রশস্ত্র নিয়ে ড্রামের বাজনার সঙ্গে সঙ্গে বুনো উল্লাস করছিল তারা। এ নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অবশ্য পুলিশ কয়েকজনকে আটক ও বেশকিছু অস্ত্র উদ্ধার করে
নগরীর বাসিন্দাদের অভিযোগ, এলাকাভিত্তিক গড়ে ওঠা বিভিন্ন কিশোর গ্যাং আবারও দাপিয়ে বেড়াচ্ছে পুলিশের নজরদারির অভাবে নতুন নতুন গ্রুপও তৈরি হচ্ছে ছিনতাই ও ছুরিকাঘাত যেন নিত্যদিনের ঘটনা। মোটরসাইকেল নিয়ে হচ্ছে বেশিরভাগ ছিনতাই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজশাহীতে অপরাধ ঠেকাতে ব্যার্থ হচ্ছে পুলিশ

নিউজ প্রকাশের সময় : ০৫:২৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪