ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা পিতৃহারা শাহ আলম খান, শোকাহত সহকর্মীরাশাহ আলম খানের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ পিতৃহারা শাহ আলম খান, শোকাহত সহকর্মীরা বিএনপির সঙ্গে নেগোসিয়েশনের অভিযোগ, জবাবে যা বললেন তাসনিম জারা ঈদের দ্বিতীয় দিনে গরিব-দুঃস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণ করলেন ডা. জোবাইদা রহমান শত ব্যস্ততার মাঝেও বাবার সঙ্গে এক কাপ চা, মানবিক মুহূর্তে এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করতে সব সময় বেশি ভেবে থাকেন এমপি ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বনানী সামরিক কবরস্থানে মাহবুব আলী খানের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে এমপি ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তছনছ করে দিল, ‎একটি মসজিদ,কয়েকটি বসত ঘর, এবং আহত হয়েছে মাদ্রাসার কোমলমতি ছাত্ররা।

রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬ ১২ বার পড়া হয়েছে

রিপোর্টার রফিকুল ইসলাম

উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশী যুবককে রাশিয়ায় প্রেরণের অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে অদ্য ১ জুন ২০২৬ তারিখে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে জানান যে, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে প্রেরণের মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যাক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে তদারকি আরও জোরদার করা হবে।

মন্ত্রী আরও জানান যে, প্রতারণামূলকভাবে রাশিয়ায় প্রেরণকৃত এই ৩০ জন বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিকভাবে ফোন করে ভুক্তভোগীদের সুরক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশ গমনেচ্ছু নাগরিকদের যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লেনদেনের পূর্বে তাদের বৈধতা ও কাজের শর্তসমূহ সঠিকভাবে যাচাই করার জন্য পুনরায় আহ্বান জানানো হয়েছে।

স্বাক্ষরিত

মোঃ শরীফুল ইসলাম

জনসংযোগ কর্মকর্তা

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাশিয়ায় ৩০ জন বাংলাদেশী যুবককে প্রতারণামূলকভাবে প্রেরণের দায়ে ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত; ফিরিয়ে আনার জোর তৎপরতা

নিউজ প্রকাশের সময় : ০৩:০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬