ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ

রিপোর্টার রফিকুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে

রিপোর্টার: রফিকুল ইসলাম

“অটিজম কোনো সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ মে) সকালে শেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, শেরপুরের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর, অভিভাবক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ড. সানসিলা জেরিন প্রিয়াঙ্কা। তিনি তার বক্তব্যে বলেন, অটিজম বা বিশেষ চাহিদা কোনো মানুষের সক্ষমতাকে থামিয়ে রাখতে পারে না। সমাজের সকল স্তরের মানুষকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি আরও সহানুভূতিশীল ও সহযোগিতামূলক হতে হবে। তাদের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ্‌ ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সমাজের প্রতিটি মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।র‍্যালি শেষে প্রধান অতিথি ও সভাপতি ২২ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির মাঝে হুইল চেয়ার এবং একটি থ্রি-হুইলার বিতরণ করেন। এসময় উপকারভোগীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ.টি.এম. আমিনুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অটিজম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ

নিউজ প্রকাশের সময় : ০৯:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬