লাকসামে প্রেমে বাধা দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

- নিউজ প্রকাশের সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় সুরাইয়া আক্তার সূবর্ণা (১৫) নামে এক স্কুল পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ৮টায় লাকসাম পৌরসভার ফতেপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত ১১টায় মরদেহ উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে আসে।প্রেমে বাধা দেয়ায় ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে নিহতের পরিবার দাবি করেন।নিহতের পরিবার ও থানা পুলিশ জানান, চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া গ্রামের রিকশা শ্রমিক মোঃ সুমন মিয়া মেয়ে সুরাইয়া আক্তার সূবর্ণাসহ পরিবার নিয়ে লাকসাম পৌরসভার ফতেপুর এলাকার শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরে সুবর্ণা একটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। পরিবারের সদস্যরা এতে নিষেধ করলে বৃহস্পতিবার রাতে ঘরের সিলিংয়ের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরিবারের সদস্যরা টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম জানান, রাত সাড়ে আটটার দিকে ওই কিশোরী কে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু ঘটে।লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
















