শিক্ষা কারিকুলাম পরিবর্তন চায় তারা।

- নিউজ প্রকাশের সময় : ১১:৪৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৮২ বার পড়া হয়েছে


২০২১ এর শিক্ষা কারিকুলামের পরিবর্তনের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় শিক্ষা সংস্কার ফোরাম।২০২৫ সাল থেকে যোগ-উপযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য শিক্ষা উপদেষ্টার নিকট উদাত্ত আহবান জানায় তারা।২০২১-এর জাতীয় শিক্ষাক্রম-২০২২ প্রণয়ন করা হয়েছে যেখানে শিক্ষার প্রতিটি স্তরে পরিকল্পনা বিন্যস্ত। পরিকল্পনা অনুযায়ী ২০২২ সালে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা, কারিগরি ও জেনারেল) এই কারিকুলামের পাইলটিং শুরু হয়। ২০২৩ সালে নতুন কারিকুলাম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তক বিন্যস্ত করে শ্রেণি পাঠদান শুরু হয় এবং ২০২৪ সাল থেকে অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তক প্রণয়ন করে পাঠদান কর্মসূচি পরিচালিত হয়। নতুন কারিকুলামে ছিলো শিখনকালীন মূল্যায়ন, ষাণ্মাষিক ও বাত্সরিক সামষ্টিক মূল্যায়ন ব্যবস্থার প্রবর্তন। এতে শিক্ষার্থীদের ওপর থেকে জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা বন্ধ করা হয়।মুখস্থনির্ভর লেখাপড়া থেকে বের করে আনার পাশাপাশি মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ বিলুপ্ত করে একমুখী শিক্ষাব্যবস্থা প্রচলন হয়।কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে অকার্যকর বলে মনে করছেন সচেতন অভিভাবক সমাজ।তাদের দাবি করেন ,৫ম এবং ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার কার্যক্রম পুনরায় শুরু করা এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে সৃজনশীল,MCQ কাঠামোতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন।তারা শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের দখলদারিত্ব, রাজনীতি বন্ধের আহ্বান জানায়।এছাড়াও সকল শ্রেণীর বইতে হযরত মুহাম্মদ (স) এর জীবনী যুক্ত করার জন্য দাবি জানায় তারা।
















