ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকিদাতা’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদঁকে গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দেশব্যাপী আওয়ামী লীগের পূর্বষোঘণা অনুযায়ী সোমবার (২২ মে) বিকাল ৪ টায় রাজনগর উপজেলা সদরে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে’–রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এমন বক্তব্যের প্রতিবাদে সারাদেশে ফুঁসে উঠেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। তাদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।জনগণকে সঙ্গে নিয়ে এ দলটিকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিলন বখত তার বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে আজকে শপথ নিতে হবে আগামী দিনের বিএনপি ও জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেনো কোনো লাভ হবে না। আমরা উপজেলা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা এর দাঁত ভাঙা জবাব দিবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ,সে সময় থেকেই বিভিন্ন ষড়যন্ত্র করছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের একযোগে মাঠে থেকে কাজ করার আহবান জানান।

তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যেখানে সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুঁসে উঠেছেন,সেখানে আমাদের রাজনগরে আওয়ামী লীগের কিছু মানুষ বিএনপি-জামায়াতকে নিয়ে বিশাল সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেছে,যা অত্যন্ত দুংখজনক।তারা রাজনগর সংসদীয় আসন পুর্নঃবহালের দাবীতে মুলত মৌলভীবাজার-৩ আসনের এমপি জনাব নেছার আহমদ সহ আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।

রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপজেলার সবকটি ইউনিয়নের আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’র প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ প্রকাশের সময় : ০৮:১৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩