শেরপুর ঝিনাইগাতীতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

- নিউজ প্রকাশের সময় : ০৩:৩০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

শেরপুর জেলার ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শনিবার সকাল ৯ টায় সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বার্ষিক সভায় সমিতির ক্যাশিয়ার জাহিদুল হক মনিরের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শেরপুর-৩ আসনের তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য মাহমুদল হক রুবেল। আরো বক্তব্য রাখেনউপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব. শাহজাহান আকন্দ, যুগ্ম-আহবায়ক মো: আব্দুল মান্নান ও আদর্শ ক্লাবের চেয়ারম্যান মো: আবু সালেহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৮-২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলের দু:শাসনের কথা এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।n খুন গুম হামলা মিথ্যা মামলা ব্যাংকের টাকা লুট এবং সব টাকা বিদেশে পাচারের বিশ্ব রেকর্ড করেছে আওয়ামীলীগ।তিনি বলেন, আমরা এখন ক্ষমতায় নেই। এখন ও বিরোধী দলেই আছি। তার পর ও ব্যবসায়ী ভাইরা যেসব সমস্যার কথা বললেন, তা স্থানীয় প্রশাসনের সাথে আলাপ করে কাজগুলো দ্রুত করার জন্য অনুরোধ করবো। তিনি বলেন, এ দেশ আমাদের, কারো বা কোন দলের ব্যক্তিগত দেশ নয়। তাই অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের আমি অভয় দিয়ে বলছি- যার যার ধর্ম সে সে পালন করবেন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ভাই ভাই। হিন্দু, কোঁচ, হাজং বানাই, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ভাই ভাই।দ্বিতীয় অধিবেশনে ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম প্রতিবেদন পেশ ও অনুমোদন, ১ জুলাই ২০২১ হইতে ৩০ জুন ২০২২ হিসাব-নিকাশ পেশ ও অনুমোদন, প্রশ্ন-উত্তর ও বিবিধ আলোচনা শেষে সভা সমাপ্ত করা হয়। বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন। সভা শেষে সমিতির সদস্যদের মাঝে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
















