ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত দুইজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমণে নিহত দুই জনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার গান্ধীগাঁও গ্রামের নিহত আকাশ ও বড় গজনী গ্রামের এফিলিস হাগিদকের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের হাতে চেক তুলে দেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য মানিক, গোলাপ প্রমুখ।ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা কেউ পোষাতে পারব না। সরকারিভাবে ২৫ হাজার টাকা করে চেক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। এছাড়া এই দুই পরিবারকে বনবিভাগের পক্ষ থেকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারীভাবে নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা প্রদান করা হবে।উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে অটোভ্যান চালক মো. আজিজুর রহমান আকাশ ও সিএনজিচালিত অটোরিকশা চালক এফিলিস হাগিদক মারা যান। তাদের মৃত্যুর ঘটনায় গারো পাহাড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে বন্য হাতির আক্রমণে নিহত দুইজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫