ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

সকল প্রকার নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব : ডিজি

সৈয়দ মো স্বাধীন গাজীপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

শনিবার (১৩ এপ্রিল) রমনা বটমূল এলাকার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে র‌্যাব মহাপরিচালক বলেন, এই দেশে সব ধর্মের সব বর্ণের মানুষ যাতে সব উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে জন্য র‍্যাবসহ সব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশে সর্বদা সজাগ রয়েছে বর্ষবরণের অনুষ্ঠানে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে যেকোনো নাশকতা-হামলা মোকাবেলায় র‍্যাবের স্ট্রাইকিং ফোর্স ও স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রত্যেক বছরের মতো এবারও র‍্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র‍্যাবের ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি ও টহল জোরদার করেছে।সারা দেশে আমাদের রিজার্ভ টিম, কন্ট্রোলরুম স্থাপন, সিসি ক্যামেরা মনিটরিং থাকবে।যেকোনো হামলা মোকাবেলায় আমাদের স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত থাকবে। জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না।গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র‌্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।তিনি আরো বলেন, ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য র‍্যাব সাইবার জগতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে।নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রমনা বটমূল, পূর্বাচল ৩০০ ফুটসহ যেসব এলাকায় মানুষের সমাগম হবে, সেখানে পেট্রলসহ সুইপিং করা হবে। এসব এলাকায় আমাদের গোয়েন্দা টিম সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সকল প্রকার নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব : ডিজি

নিউজ প্রকাশের সময় : ০৫:২০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪