ঢাকা ০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

“সন্তান যখন অভিভাবককে কাঠগড়ায়”— আলোচিত কন্যার ঘটনাকে কেন্দ্র করে শায়খ আহমাদুল্লাহর হৃদয়ছোঁয়া বার্তা

মো: আনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা তরুণী মেহরীন আহমেদের পারিবারিক বিরোধ ও আইনি পদক্ষেপ নিয়ে দেশজুড়ে চলছে নানা বিতর্ক। তবে এই ঘটনায় কেবল সমালোচনা নয়, সমাজ ও পরিবারব্যবস্থার গভীর সংকট নিয়ে হৃদয়বিদারক বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ও প্রথিতযশা খতিব শায়খ আহমাদুল্লাহ।সোমবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শায়খ আহমাদুল্লাহ লেখেন,“এই বৃষ্টিস্নাত দিনে ইংলিশ মিডিয়াম পড়ুয়া আলোচিত সেই মেয়েটির বাবা-মার কথা ভাবছি। তারা হয়তো সব আবেগ, মমতা, ভালোবাসা ঢেলে মেয়েটিকে বড় করেছিলেন। অথচ সেই সন্তানই একদিন তাদের বিরুদ্ধে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবে, তা কি কেউ ভাবতে পেরেছিল?”তিনি কেবল ঘটনাকে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে দেখেননি বরং পুরো প্রজন্মের মূল্যবোধের অবক্ষয়কেই এর কেন্দ্রে এনেছেন।তার ভাষায়, “সন্তানদের ভোগবাদী ও আত্মকেন্দ্রিক করে গড়ে তোলার দায় আমাদেরই। ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাবে সন্তানরা হয়ে উঠছে বেপরোয়া।”শায়খ আহমাদুল্লাহ মনে করিয়ে দেন,“বাবা-মায়ের শাসনই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় দিকনির্দেশনা, যা আজকের সাফল্যের মূল ভিত্তি। কিন্তু বর্তমান সমাজে সন্তানরা সেই মূল্যবোধ ভুলে যাচ্ছে। এখনই না শুধরালে, ভবিষ্যতে এর চেয়ে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হতে হবে।”এই বার্তার মাধ্যমে তিনি কেবল এক তরুণীর ঘটনাকে নয়, পুরো সমাজের সামনে এক আয়না তুলে ধরেছেন—যেখানে সন্তানদের হাতে অভিভাবকত্বের বিচারে নয়, বরং নৈতিক শিক্ষা ও আত্মপরিচয়ের অভাবে ভেঙে পড়ছে পারিবারিক কাঠামো।এই ঘটনা যেন আমাদের ঘুম ভাঙায়— সন্তান নয়, সমাজ গড়ি হৃদয়ের শিক্ষা দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

“সন্তান যখন অভিভাবককে কাঠগড়ায়”— আলোচিত কন্যার ঘটনাকে কেন্দ্র করে শায়খ আহমাদুল্লাহর হৃদয়ছোঁয়া বার্তা

নিউজ প্রকাশের সময় : ০৯:৪১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫