ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

সম্পত্তির জন্য তিনমাস ঘরবন্দী করে রাখে সন্তানেরা

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় এক বৃদ্ধ মাকে তালাবদ্ধ ঘরে তিনমাস আটকে রেখেছিলেন তার আট ছেলে। শুক্রবার (১৬ আগস্ট) সকালে পৌরসভার গোকর্ণঘাট এলাকা থেকে সেনাবাহিনী খবর পেয়ে উদ্ধার করেছে।উদ্ধার হওয়া বৃদ্ধার নাম জাহানারা বেগম (৭০)। তিনি গোকর্ণঘাট এলাকার মৃত মোহাম্মদ আবদু মিয়ার স্ত্রী।সংশ্লিষ্টসূত্রে জানা যায়, জেলার পৌরশহরের গোকর্ণঘাট এলাকার বাসিন্দা জাহানারা বেগমের ৯ ছেলে এবং ৩ মেয়ে। একজন ছাড়া বাকি সন্তানরা সম্পত্তির লোভে তাকে তিনমাস একটি ঘরে বন্দি করে রাখেন। মারধর করতেন এবং সঠিক সময়ে খাবারও দিতেন না। এরকম নির্যাতনের খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে ওই বৃদ্ধাকে উদ্ধার করে সেনাবাহিনী একটি দল।একইসময় সন্তানদের ক্যাম্পে ডেকে নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা যাচাই করতে ডাকা হয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ জীবনকে। পরে নিজেদের ভুল বুঝতে পেরে কানধরে ওঠবস ও মায়ের কাছে ক্ষমা চান সন্তানরা। পরে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে এমন অমানবিক ঘটনা যেন না ঘটে প্রতিজ্ঞা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্পত্তির জন্য তিনমাস ঘরবন্দী করে রাখে সন্তানেরা

নিউজ প্রকাশের সময় : ০৮:২২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪