সংবাদ শিরোনাম ::
সরকার ভালো হলে পদ্মা সেতুর খরচ কমিয়ে আনা যেতো: সেতু উপদেষ্টা।

রিপোর্টার : সাদিয়া আক্তার
- নিউজ প্রকাশের সময় : ১১:০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৯১ বার পড়া হয়েছে

সরকার ভালো থাকলে পদ্মা সেতুর খরচ আরো কমিয়ে আনা যেতো বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজু্ল কবির খান।শুক্রবার (৩০ আগস্ট) পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এসময় সেতু উপদেষ্টা বলেন, প্রকল্পের মূল সেতুতে ৫৩০ কোটি, নদী শাসনে ৮০০ কোটি, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে ১৭৮ কোটি, মূল্য সংকোচনে ৫০০,ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি, পরামর্শ ২০০ কোটিসহ মোট ১৮৩৫ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে।বিগত সরকারে সময়ে, পদ্মা সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। প্রকল্পে ব্যয় কমিয়ে ৩০ হাজার ৭৭০ কোটি ১৪ লাখ টাকা কমানো হয়েছে।তিনি আরো বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ করে যাচ্ছে।এখন থেকে সকল প্রকল্পের ক্ষেত্রেই মূল্য সংকোচন নীতি অনুসরণ করা হবে।
















