ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না

রিপোর্টার ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ফ্যাসিস্টদের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদের রুটি-রুজি জীবন নিয়ে খেলবেন না। এতে করে রাজপথে আবারো ফ্যাসিজম প্রতিষ্ঠিত হবে, যা জাতির কাছে কাম্য নয়।৩ মে সন্ধ্যায় ২৭/৭ তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘গণমাধ্যমে ফ্যাসিস্টদের আগ্রাসন বন্ধ হোক’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্লজ্জের মত সংস্কৃতি, তথ্য ও গণপূর্ত উপদেষ্টাসহ বেশ কিছু উপদেষ্টা অতিতের ফ্যাসিস্ট সরকারের মত করে গণমাধ্যম ও সাংবাদিকদেরকে খাদের কিণারে রেখে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে চাইছে। যা কোনোভাবেই বাংলাদেশের মানুষ সহ্য করবে না। অনতিবিলম্বে দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার স্বাভাবাবিক ও ৪ সাংবাদিকের চাকুরি বহাল না করা হলে নতুনধারা বাংলাদেশ এনডিবি রাজপথে নামবে। এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার ও জাতীয় তথ্যধারার যুগ্ম আহবায়ক কাজী মুন্নি আলম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান. সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্য বিমল সাহা, হরিদাস সরকার প্রমুখ।নেতৃবৃন্দ এসময় সাংবাদিক দম্পত্তি সাগর-রুণিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিক হত্যা বন্ধে ঘাতকদের বিচার দ্রুত করুন, মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলাগুলো প্রত্যাহার করুন। তা না হলে পালানোর পথও খুঁজে পাবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাংবাদিকদের রুটি-রুজি নিয়ে খেলবেন না

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫