ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি

সাইবার সিকিউরিটি অ্যাক্টে অপরাধী সর্বোচ্চ ১৪ বছর সাজা পাবে।-আইনমন্ত্রী

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

সাইবার সিকিউরিটি অ্যাক্টে অপরাধী সর্বোচ্চ ১৪ বছর সাজা পাবে।-আইনমন্ত্রী
সাইবার সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের আপত্তি থাকা ধারায় আমল পরিবর্তন আনা হয়েছে। চারটি বিষয় বাদে বাকিগুলো বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তারেরও সুযোগ নেই। কিন্তু এই অ্যাক্ট নিয়ে সুশীল সমাজ মিথ্যাচার ও অপব্যাখা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন,আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর)সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দিতে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
গতকাল(১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সংসদে পাস হওয়া সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বিভিন্ন সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের প্রতিক্রিয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে টেকনিক্যাল অপরাধ সেই হ্যাকিংয়ের জন্য বা কম্পিউটারের ভেতরে ঢুকে যদি কেউ কোনো কিছু নষ্ট করে সেজন্য ১৪ বছরের সাজা রাখা হয়েছে।
আখাউড়া দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত জনসভায় আইনমন্ত্রী তাঁর বক্তব্যে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কার পক্ষে ভোট চান। দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে বলে জানান।
আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বিকেলে কসবায় একটি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাইবার সিকিউরিটি অ্যাক্টে অপরাধী সর্বোচ্চ ১৪ বছর সাজা পাবে।-আইনমন্ত্রী

নিউজ প্রকাশের সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩