ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সাকিবের পানি পান নিয়ে বিস্ফোরক মন্তব্যের, জবাব দিলেন মুশফিক

তামান্না ইসলাম হাবিবা (স্পোর্টস প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

বছর ঘুরে আবারও এলো রহমত, মাগফেরাত আর নাজাতের সওগাত নিয়ে মাহে রমজান। শুরু হয়েছে সংযম-সাধনা, আত্মশুদ্ধি আর ত্যাগের মাস। এর মাঝেই চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। তীব্র গরমে রোজা রেখে ম্যাচ খেলছেন অনেক ক্রিকেটার। তবে, চট্টগ্রামে প্রথম ওয়ানডেতে রোজা না রেখে পানি পান করায় তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে পেসার তানজিম হাসান সাকিবকে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিজ্ঞ ক্রিকেটারগতকাল বুধবার (১৩ মার্চ) তীব্র গরমে রোজা রেখে ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজসহ আরও বেশ কয়েকজন। ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ ক্র্যাম্পের শিকার হয়েছেন। বোলিংয়ে তানজিম হাসান সাকিবেরও একই পরিণতি হয়েছিল। ফলে বেশ কয়েকবার মাঠে পানি খেতে দেখা গেছে এই তরুণকে।বোলিং করতে গিয়ে সাকিব ক্র্যাম্প করে মাঠ ছেড়েছিলেন। পুরো ওভারও শেষ করতে পারেননি, সৌম্যকে দিয়ে ওভার শেষ করাতে বাধ্য হন অধিনায়ক শান্ত। হয়তো পানিশূন্যতার কারণেই এমন হয়েছে। মাহমুদউল্লাহ রোজা রেখে ম্যাচ খেললেও সাকিব রোজা ছিলেন না। যার ফলে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন এই তরুণ।ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের মাঠে পানি পান করা নিয়ে মুশফিক বলেন, ‘সাকিবের অবস্থাটা কিন্তু ভিন্ন। কারণ, আজকে যেরকম গরম ছিল, ওর জন্য একটু কঠিন ছিল; ক্র্যাম্প হচ্ছিল। পেস বোলারদের জন্য এটা আরও অনেক কঠিন। আপনি যদি খেয়াল করেন, আজকে প্রায় দু-তিনজনের ক্র্যাম্প হচ্ছিল। এটা মানুষের যার যার ব্যক্তিগত মন্তব্য।’উল্লেখ্য, সমালোচনা হলেও এদিন বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব। আভিস্কা ফার্নান্ডো আর পাতুম নিশাঙ্কা যেভাবে শুরু করেছিলেন, চট্টগ্রামের উইকেটে এমন শুরুর পর শ্রীলঙ্কার রানটা ৩০০ ছাড়িয়ে যাওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু পরপর ৩ ওভার এবং ইনিংসের ১০, ১২ ও ১৪ নম্বর ওভারে তিনটি আঘাতে সাকিব রীতিমতো কাঁপিয়ে দিলেন শ্রীলঙ্কাকে। বিনা উইকেটে ৭১ থেকে দেখতে না দেখতেই ৮৪ রানে নেই ৩ উইকেট! ওই ধাক্কাতেই নড়বড়ে হয়ে গেছে শ্রীলঙ্কা। পরে বাকি কাজটা সারেন তাসকিন-শরিফুলরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাকিবের পানি পান নিয়ে বিস্ফোরক মন্তব্যের, জবাব দিলেন মুশফিক

নিউজ প্রকাশের সময় : ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪