সংবাদ শিরোনাম ::
সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দীন গ্রেফতার।
রিপোর্টার রাশেদ কবির
- নিউজ প্রকাশের সময় : ০৮:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দীন গ্রেফতার।
ঢাকার সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ওরফে সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর থেকে সাভার মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
সাইফুদ্দিন সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের ইমাম উদ্দিন বেপারীর ছেলে।
পুলিশ জানায়, বিএনপি নেতা সাইফুদ্দিনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ আসওয়াদুর রহমান।















