ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সাভারে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ: ৫ গাড়িতে আগুন, নিহত ২

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

ঢাকার অদূরে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় একটি তেলের ট্যাংকার উল্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর লাগা আগুনে ওই ট্যাংকারসহ মোট ৫টি গাড়ি পুড়ে গেছে। এসময় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।২ এপ্রিল, মঙ্গলবার ভোর ৫টা ৩৮ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি গাড়ি চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিস জানায়,ঢাকা আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় পাথর দিয়ে ইউটার্ন করছিলেন সড়ক বিভাগ। ভোরে একটি তেলবাহী ট্যাংকার গাবতলী থেকে সাভারের দিকে যাওয়ার সময় জোড়পুল এলাকায় পৌছলে ইউটার্নের পাথরে লেগে তেলবাহি ট্যাংকারটি উল্টে গিয়ে ভয়াবহ আগুন ধরে। এসময় মুহুর্তের মধ্যে তেলবাহী ট্যাংকারের পাশ দিয়ে যাওয়ার সময় আরও ৫টি গাড়িতে ভয়াবহ আগুন লাগে।আগুনে ২ জন নিহত হয়। এছাড়াও আগুনে আরও ৩ জন দগ্ধসহ আহত হয় অন্তত ১০ জন।খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ও নিহত ২ জনের লাশ উদ্ধার করে। এঘটনায় ঢাকা আরিচা মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। নিহত ২ জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।এ বিষয়ে সাভার মডেল থানার ওসি মোহাম্মদ শাহজামান বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।দগ্ধদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণ: ৫ গাড়িতে আগুন, নিহত ২

নিউজ প্রকাশের সময় : ০১:১৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪