ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাভারে বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি, বিএনপির ৪০ নেতাকর্মী আটক।

রিপোর্টার মো: সিপন রানা
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ১২২ বার পড়া হয়েছে

রাজধানীতে বিএনপি এবং আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়ার সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে ঢাকার প্রবেশ পথ আমিনবাজার ও বিরুলিয়ায় পুলিশের চেক পোস্ট থেকে সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্তত ৪০ নেতাকর্মীকে আটক করার অভিযোগ উঠছে।

আজ বুধবার (১২ জুলাই) সকাল থেকেই সাভারের আমিনবাজার, বিরুলিয়া এবং আশুলিয়ার নবীনগর, বাইপাইল ও জামগড়াসহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পরিবহন, যাত্রী ও সন্দেহভাজন পথচারীদের তল্লাশি করছে পুলিশ। ফলে সড়ক-মহাসড়ক গুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

এছাড়াও যাত্রীবাহী পরিবহনগুলোকে রাজধানীতে প্রবেশ করতে না দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

উপায় না পেয়ে হাজার হাজার মানুষ পায়ে হেঁটেই ঢাকায় প্রবেশ করতে দেখা গেছে। তবে এদের মধ্যে নয়াপল্টনে বিএনপি সমাবেশে যোগ দিতে যাবেন এমন নেতাকর্মীর সংখ্যাই ছিল বেশি।

এদিকে পুলিশের বিরুদ্ধে বিএনপির সমাবেশে যেতে বাধা প্রদান এবং নেতাকর্মীদের আটক করার অভিযোগ এনে ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, নেতাকর্মীদের নিয়ে ঢাকায় সমাবেশে যোগ দেওয়ার জন্য ৭০টি হাইয়েস গাড়ি ভাড়া করা হয়। তার মধ্যে ১৫ থেকে ২০টি গাড়ি জাহাঙ্গীরনগর সোসাইটি গেটের সামনে রাখা হলে পুলিশ গাড়িগুলোর চাবি নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন সড়ক থেকে আমাদের আরো প্রায় অর্ধশত গাড়ি আটকে দেওয়া হয়েছে। সমাবেশে যাতে বিএনপির নেতাকর্মীরা যোগ দিতে না পারেন সে জন্য পুলিশ বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে এবং সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্তত ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আটকের বিষয়টি অস্বীকার করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, নিরাপত্তাজনিত কারণেই ঢাকার প্রবেশমুখগুলোতে পুলিশি তল্লাশি কার্যক্রম চলছে। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন কিংবা সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি এবং কাউকে আটকও করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশি, বিএনপির ৪০ নেতাকর্মী আটক।

নিউজ প্রকাশের সময় : ০৯:১৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩