ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

সাভারে শিক্ষক গোলাম কিবরিয়া হত্যায় জড়িত তিন জন গ্রেপ্তার ।

মোঃমেহেদী হাসান ( স্টাফ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

সাভারে শিক্ষককে হত্যায় জড়িত তিন জনকে গ্রেপ্তার ।

সাভারে শিক্ষক গোলাম কিবরিয়া হত্যায় জড়িত তিনজনকে আটক করেছে রেপ সেই সাথে  চিরকুট লিখে ফেলে রাখার ঘটনার রহস্য উদঘাটন করেছে ।  মূল পরিকল্পনাকারী ইমনসহ জড়িত তিনজনকে গ্রেপ্তার এবং হত্যাকান্ডের পর লুট হওয়া ৬ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এবিষয়ে  সংবাদ মাধ্যমকে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইমন খান (২৩), মো. সাগর (২২) ও ছাদেক গাজী (২২)। র‍্যাব বলছে, তিনজনই ছিল নিহত কিবরিয়ার পরিচিত। যশোর, ঝিনাইদহ ও রংপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন দেশ প্রিয় কে জানান,  হত্যাকান্ডটি ঘটে ইমনের পরিকল্পনায় ।ওই শিক্ষক মাঝেমধ্যে সাগরের আটোরিকশায় যাতায়াত করতেন। এই সুবাদে তাদের সুসম্পর্ক ছিল। কয়েক  মাস আগে সাগর তার বন্ধু ইমনকে শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর ইমন ও সাগর মাঝেমধ্যে শিক্ষকের বাসায় আসতেন। শিক্ষক কিবরিয়া জমি ক্রয় বিক্রয় এক কাজ করতেন এবং জমি ক্রয় বিক্রয়  এর টাকা বাসায় রাখতেন- বিষয়টি খেয়াল করে তারা আর সেই কারনেই তাকে হত্যা করে টাকা লুটের পরিকল্পনা করে ইমন। ঘটনার ৭-৮ দিন আগে বন্ধু ছাদেককে এমন পরিকল্পনার কথা জানায় ইমন।

ছাদেক এই পরিকল্পনায় সম্মতি দিলে গত ১৯ আগস্ট ইমন শিক্ষককে ফোন করে তার সাথে দেখা করতে চায়। রাত ১০ঃ৩০ মিনিট থেকে ১১ঃ০০ টার মধ্যে ইমন ও ছাদেক শিক্ষকের বাসায় উপস্থিত হয় এবং সাগর অটোরিকশা নিয়ে আশপাশে অবস্থান করে।  বাসায় এসে শিক্ষকের সাথে নাস্তা শেষে আলাপচারিতার একপর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ছাদেক শিক্ষকের গলা এবং ইমন মুখ চেপে ধরে। এসময় তারা শিক্ষকের লুঙ্গি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা  করে।

এরপর ইমন শিক্ষকের বিছানার নিচ থেকে চাবি নিয়ে আলমারি থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা ও ৪টি মোবাইল লুট করে। বাসা থেকে বের হওয়ার আগে ছাদেক চিরকুট লিখে লাশের পাশে রেখে যায়। চিরকুটে কিবরিয়াকে নৈতিক স্খলনের কারণে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এই হত্যার পেছনে জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে এমন ধারণা দিতে চিরকুটের নিচে লেখা হয় ‘আমরা ইসলামের সৈনিক’। পরে সাগরের অটোরিকশায় উঠে তারা সাভার বাসস্ট্যান্ডে যায়। সেখানে সাগরকে ৫০ হাজার টাকা দিয়ে বাকি ৬ লাখের মধ্যে ৩ লাখ টাকা করে ভাগ করে নেয় ইমন ও ছাদেক। তারপর তিনজনই আত্মগোপনে চলে যায়।

উল্লেখ্য, গত ২০ আগস্ট বিকেলে সাভারের ভাটপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে শিক্ষক গোলাম কিবরিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের পর ভাইদের সাথে এই বাড়িতেই থাকতেন তিনি। সেদিন দুপুরেও ঘুম থেকে না উঠায় তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। তবে পেছনের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে খাটের উপর লুঙ্গী দিয়ে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশীরা।

এক সময় সাভারের রেডিও কলোনি মডেল স্কুলে শিক্ষকতা করলেও বর্তমানে টিউশনি ও পাশাপাশি জমির ব্যবসা করতেন। পায়ে সমস্যা থাকায় বেশিক্ষণ হাটতে না পারায় নির্দিষ্ট রিকশায় বিভিন্ন স্থানে যাতায়াত করতেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারে শিক্ষক গোলাম কিবরিয়া হত্যায় জড়িত তিন জন গ্রেপ্তার ।

নিউজ প্রকাশের সময় : ০৮:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩