ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক

সাভারের মধুমতি মডেল টাউন উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে: রাজউক

রিপোর্টার জাহিদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১১:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে নিয়ে সাভারের মধুমতি মডেল টাউন উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে: রাজউক

সাভার প্রতিনিধিঃ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে নিয়ে সাভারের মধুমতি মডেল টাউন আবাসিক প্রকল্পটি উচ্ছেদে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মেট্রো মেকার্স গ্রুপ এই প্রকল্পের স্বত্বাধিকারী। বিতর্কের কারণে প্রকল্পের নাম পরিবর্তন করে নান্দনিক হাউজিং নামকরণ করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যেই উচ্ছেদে অভিযান শুরু করবে বলে জানিয়েছেন রাজউক। সাভারের বিলামালিয়া ও বেইলারপুর মৌজায় স্থাপিত এই প্রকল্পটি উচ্ছেদে করণীয় বিষয়ক এক আন্তঃসংস্থা সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজউক মিলনায়তনে ১৮ ডিসেম্বর বুধবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার। রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়; মধুমতি মডেল টাউন আবাসিক প্রকল্পে উচ্ছেদ অভিযান চালানোর বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উচ্ছেদ বিষয়ে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা একমত পোষণ করেন। অভিযানকালে ঢাকা জেলা প্রশাসন, জেলা পুলিশ, পরিবেশ অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর রাজউককে সার্বিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করবে। ভবিষ্যতে রাজউকের অনুমোদন ছাড়া ওই স্থাপনায় বিদ্যুৎ সংযোগ না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ঢাকা জেলা প্রশাসন জানায় বর্তমানে ওই মৌজায় সব ধরনের নামজারী ও খাজনা আদায় বন্ধ রয়েছে।এসময় রাজউক চেয়ারম্যান বলেন, সর্বোচ্চ আদালতের রায় মেনে মধুমতি মডেল �

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাভারের মধুমতি মডেল টাউন উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে: রাজউক

নিউজ প্রকাশের সময় : ১১:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪