ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

সালমান এফ রহমানকে এক নং আসামী করে নবাবগঞ্জে মামলা

মোঃ নাসিফ উদ্দীন নবাবগঞ্জ প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, ঢাকা-১ আসনের সাবেক সাংসদ সালমান এফ রহমানকে প্রধান আসামী করে ঢাকার নবাবগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের  হয়েছে।

শনিবার (২৮সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাকোপা খন্দকারহাটি গ্রামের এস এম আরিফুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক ও হত্যা চেষ্টা আইনে নবাবগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় ২৩৩ জনের নামসহ অজ্ঞাত আরো ৩শ’ থেকে ৪শ’ জনকে আসামি করা হয়েছে। নবাবগঞ্জ থানার মামলা নম্বর ১৭, তারিখ-২৮/০৯/২৪।

এ মামলায় আরও আসামী করা হয়েছে, সাবেক সংসদ সদস্য খন্দকার হারুন অর রশিদ, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন, দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেনসহ দুই উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার বিবরণে জানা গেছে, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে উপজেলা নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ গেইটের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে যান বাদীসহ ছাত্র-জনতা। এসময় সালমান এফ রহমানের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ নেতাকর্মীরা অস্ত্র, বিস্ফোরক ও লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে ঘটনাস্থলে যায়।

ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে মিছিলে গুলি ছোড়ে, ককটেল বিস্ফোরণ ঘটনায় ও লাঠিসোটা নিয়ে হামলা করে। হামলায় বাদী গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। ছাত্র-জনতা এদিক-ওদিক ছুটে চলে যায়। বাদীকে একা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে আহত করে। পরে তাকে মৃত ভেবে ফেলে যায়। আন্দোলকারীদের কয়েকজন তাকে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করেন।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সালমান এফ রহমানকে প্রধান আসামী করে গত ২৫ আগষ্ট দোহার থানায় ও ২ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা রজু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সালমান এফ রহমানকে এক নং আসামী করে নবাবগঞ্জে মামলা

নিউজ প্রকাশের সময় : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪