ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

সিরাজগঞ্জ এনায়েতপুরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃ*ত্যু

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

রিপোর্টার মেহেদুল ইসলাম

সিরাজগঞ্জের এনায়েতপুর ব্রাক্ষন গ্রাম এ একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃত্যু হয়েছে।বুধবার (৩ এপ্রিল) রাতে ওই চার নবজাতক জেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মারা যায়।শিশুদের বাবা ভ্যানচালক সবুজ সেখ জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক একসঙ্গে চার সন্তানের জন্ম দেন সোনিয়া পারভীন। পরে এদিন বিকেল সাড়ে ৩টার দিকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর সেখানে নিয়ে ভর্তি করি। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাতেই চার সন্তানের মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের দাফন সম্পন্ন করেছি।সোনিয়া পারভীন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের এনায়েতপুর ব্রাহ্মণ গ্রামের সবুজ সেখের স্ত্রী। নবজাতক ওই সন্তানগুলোর নাম রাখা হয়- লাম, মিম, নূন ও জিম। এ দম্পতির ১১ মাসের আরেকটি কন্যাসন্তান রয়েছে।শাহজাদপুর ইসলামিয়া হাসপাতালের চিকিৎসক ইফতেয়ার উদ্দিন বলেন, জন্মের পর এ চার শিশুর ওজন কম ছিল। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার্ড করা হয়েছিল। তবে রাতেই শিশুগুলো মারা গেছে। সোনিয়া পারভীন আজ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে রিলিজ নিয়ে ইসলামিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জ এনায়েতপুরে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মৃ*ত্যু

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪