ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সিরাজগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো বাবা-ছেলের মরদেহ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি::
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে
সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে বাবা ও ছেলে নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের শহীদুল তালুকদারের ছেলে ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪২) তার ছেলে আশিক বাবু (১৩)।
মঙ্গলবার (২ মে) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বাবা ও ছেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টায় দুর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে আশিক বাবুর মরদেহ উদ্ধার করে। এর আগে, একই স্থান থেকে সোমবার (১ মে’) সন্ধ্যায় রিপন তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রিপন তালুকদার তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে সোমবার দুপুরে কাজিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার সন্ধ্যায় রিপন তালুকদারের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান।
ওসি শ্যামল কুমার বলেন, আজ সকাল ৭টায় নিহতের স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় নিশ্চিন্তপুর ইউনিয়নের দুর্গম অঞ্চলের যমুনা নদী থেকে নিখোঁজ আশিক বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যাকাণ্ড কিনা সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে নিখোঁজের ২ দিন পর নদীতে মিললো বাবা-ছেলের মরদেহ

নিউজ প্রকাশের সময় : ১০:৩২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩