ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সিলিন্ডার বিস্ফোরণ হয়ে  গাজীপুরে ১৭ জনার মৃত্যু 

সৈয়দ মো: স্বাধীন গাজীপুর জেলা প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ কুদ্দুস খান (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। নিহত কুদ্দুস এর গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার মো. সুরুজ খানের সন্তান। বর্তমানে কালিয়াকৈর এলাকায় থাকতেন।বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, রাত সাড়ে চারটার দিকে আইসিইউ’র ১৩ নম্বর বেডে মৃত্যু হয়। তার শরীরে ৮০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে ১৭ জনের মৃত্যু হলো। শনিবার (৩০ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মৃত্যু হয় কুদ্দুস খানের।উল্লেখ্য, গত ১৩ মার্চ ইফতারের আগ মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী-শিশুসহ অন্তত ৪০ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বাড়িটি স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল। সেদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন গ্যাস সিলিন্ডারের সংযোগ দেওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সিলিন্ডারটি রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হয়। এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়।এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলিন্ডার বিস্ফোরণ হয়ে  গাজীপুরে ১৭ জনার মৃত্যু 

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪