ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

সিলেট সিটি নির্বাচনে অংশ নেয়ার আভাস মেয়র আরিফের

সিলেট প্রতিনিধি::
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে
সিলেট প্রতিনিধি:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি—এমন আভাস দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
সোমবার (১ মে) দুপুরে মে দিবস উপলক্ষে জেলা ও মহানগর  শ্রমিক দলের মিছিলে অংশ নেন মেয়র আরিফুল হক চৌধুরী। এর আগে নগরীর রেজিস্টারি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে অধিকার আদায়ের জন্য নির্বাচনে যাচ্ছে না বিএনপি। তবে সিলেটের বাস্তবতায় কেন নির্বাচনে যাবে সে বিষয়টি আগামী ২০ মে নগরীর রেজিস্টারি মাঠে জনসভা করে নগর বাসীর কাছে স্পষ্ট করবেন তিনি।
মেয়র আরিফ আরও বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম প্রত্যাহার হলেও সিটি নির্বাচনে ইভিএম ব্যবহার করে প্রহসনের নির্বাচন করতে চায় কমিশন। এ সময় তিনি সিটি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি জানান। অন্যথায় জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে দায় দায়িত্ব নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেট সিটি নির্বাচনে অংশ নেয়ার আভাস মেয়র আরিফের

নিউজ প্রকাশের সময় : ০৫:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩