স্কটল্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণে দোয়ার আয়োজন

- নিউজ প্রকাশের সময় : ০৩:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

স্কটল্যান্ড বিএনপির পক্ষ থেকে মহান স্বাধীনতা’র ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উপস্থিত ছিলেন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল রাহিম জাকির, আলাউদ্দিন আলো,শাহ্ এমদাদুল হক বাবু,ইকবাল,মোঃইরফানুল হক পাটোয়ারী,আরো উপস্থিত ছিলেন স্কটল্যান্ডে বিএনপির শতাদিক নেতাকর্মী।কারা নির্যাতিত ছাত্র নেতা ইরফানুল হক বলেন ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশের ইতিহাসের এক অনন্য সাহসী ও দূরদর্শী নেতা। ১৯৭১ সালে তাঁর স্বাধীনতার ঘোষণা জাতিকে দিকনির্দেশনা দিয়েছিল। মহান স্বাধীনতার পক্ষে একজন বিদ্রোহী ও কৌশলী সৈনিক হিসেবে তাঁর প্রতি রয়েছে গভীর শ্রদ্ধাবোধ।স্টেটসম্যান খ্যাত মেজর জিয়া বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হন। ❝নিজেকে জানো, দেশকে ভালোবাসো❞-এই দর্শনের মাধ্যমে তিনি আত্মনির্ভরশীলতার পথে জাতিকে এগিয়ে নিতে চেয়েছিলেন।১৯৮১ সালের ৩০ মে ঘাতকের গুলিতে তিনি শহীদ হন।শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন। আমিন।
















