ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

স্ট্রেচারে পড়ে ছিল মায়ের নিথর দেহ, বুকের ওপর শুয়ে কাঁদছিল দেড় বছরের শিশুটি

রিপোর্টার সৈয়দ রাসেল 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে রেখে শিশুটিকে চিকিৎসা দেওয়া ময়মনসিংহের ভালুকা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হন এক নারী। তাঁর সঙ্গে ছিল দেড় বছর বয়সী এক শিশু। স্থানীয় মানুষেরা বিষয়টি টের পেয়ে জরুরি নম্বর ৯৯৯-এ কল দেন। পুলিশ তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে ওই নারীর মৃত্যু হয়। কিন্তু তখনো জানা যায়নি তাঁর পরিচয়। এদিকে মায়ের কাছে যাবে বলে কেঁদেই চলে শিশুটি, তার কপালেও আঘাত। স্ট্রেচারে পড়ে থাকা মায়ের নিথর দেহের ওপর শুয়ে কাঁদছিল সে। আহত শিশুটিকে সেখান থেকে সরিয়ে হাসপাতালের ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হয় আর মায়ের লাশ রাখা হয় হিমাগারে।হৃদয়বিদারক এ ঘটনা মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে ছড়িয়ে পড়ে। সেটা দেখে রোববার দুপুরে হাসপাতালে ছুটে আসেন ওই নারীর স্বজনেরা। স্বজনদের দেখেও কান্না থামছে না শিশুটির। তার দুই চোখ খুঁজে চলছে মাকে।শিশুটির নাম মেহেদি হাসান। তার মায়ের নাম জায়েদা (৩২)। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কুশিউড়া গ্রামের বাসিন্দা মো. রমিজ উদ্দিনের মেয়ে। রোববার দুপুরে নিহত জায়েদার বড় ভাই মো. রবিন মিয়া খবর পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। রবিন মিয়া বলেন, ‘ফেসবুকে দেখে জানতে পেরে আমি ময়মনসিংহ মেডিকেলে এসেছি এবং পুলিশের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেছি। আমার বোন ভালুকায় চাকরি করত। বোন শুধু ঈদে বাড়ি যেত। প্রতি সপ্তাহে তার সঙ্গে যোগাযোগ হতো। বোন হারিয়ে গেছে। বোনের সন্তানকে নিজের কাছে রেখে বড় করতে চাই।’ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ জানান, ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে জায়েদা রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন। জায়েদা ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের মাধ্যমে হতাহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক সঙ্গে সঙ্গে তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাঁদের ময়মনসিংহে পাঠানো হয়।হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে ওই নারী মারা যান। আর শিশুটি হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটিকে ওয়ার্ডের অন্য রোগীর স্বজনেরা দেখভাল করেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস রোববার বলেন, শিশুর স্বজনের পরিচয় শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে হস্তান্তর করা হবে না। এ ব্যাপারে পুলিশ কাজ করছে। এ ছাড়া শিশুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে সে শঙ্কামুক্ত। আর ময়নাতদন্ত শেষে জায়েদার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ট্রেচারে পড়ে ছিল মায়ের নিথর দেহ, বুকের ওপর শুয়ে কাঁদছিল দেড় বছরের শিশুটি

নিউজ প্রকাশের সময় : ০৪:১৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪