ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন ও চুক্তি স্বাক্ষর।

সংবাদ দাতা মোঃমেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর/সংস্থা/ সিটি কর্পোরেশনসমূহের সাথে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর ও ২০২২-২৩ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম ও সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাতন্ত্রকে জনবান্ধব করার জন্য যেসব উদ্যোগ নিয়েছেন তার মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি ও শুদ্ধচার পুরস্কার অন্যতম। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাষ্ট্রের কর্মচারীদের জনগণের সেবা দেওয়ার মন-মানসিকতা তৈরি হবে। সবাই তার নিজ নিজ কাজের স্বীকৃতি চায় জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের অর্জনের মাধ্যমে রাষ্ট্র তার কর্মচারীদের ভালো কাজের স্বীকৃতি দিচ্ছে।

বার্ষিক কর্ম সম্পাদন চুক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, সরকারের প্রতিটি মন্ত্রণালয় এখন প্রতিবছর তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবাই সচেষ্টা থাকে। এছাড়াও উন্নত বাংলাদেশ গড়তে আমাদের জাতীয় লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা কতটুকু অগ্রসর হলাম তা প্রতিবছর মূল্যায়নের সুযোগ সৃষ্টি করে দেয় বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি।৷য়যুমুুমটরতঙঙঙঙঙঙ
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম সভাপতিত্বের বক্তব্যে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত সবাইকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যমাত্রা অর্জনে পুরস্কারপ্রাপ্তরা অন্যান্যদের জন্য উদাহরণ হয়ে থাকবেন এবং স্থানীয় সরকার বিভাগের সকল কর্মচারী জনসেবায় আরও নিবিড়ভাবে নিজেদেরকে সম্পৃক্ত করবেন।
উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরের জন্য স্থানীয় সরকার বিভাগ হতে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন দপ্তর প্রধান হিসাবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, গ্রেড ০২-০৯ ক্যাটাগরিতে স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, গ্রেড ১০-১৬ ক্যাটাগরিতে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ১৭-২০ ক্যাটাগরিতে স্থানীয় সরকার বিভাগের অফিস সহায়ক ছালেহ আব্দুর রহমান সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্ম সম্পাদন ও চুক্তি স্বাক্ষর।

নিউজ প্রকাশের সময় : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩