ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জাতীয়করণ দাবিতে অবস্থান ধর্মঘট প্রেসক্লাবের সামনে সড়কে নামাজ আদায়, যানজট সৃষ্টি

রিপোর্টার : সরদার মোঃ জসিম
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

রিপোর্টার : সরদার মোঃ জসিম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার সকাল থেকে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।

সরকার ২০২৫ সালের ২৮ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিলেও তার বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষকরা। কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার শত শত শিক্ষক অংশ নেন।

অবস্থান কর্মসূচির সময় বিক্ষোভকারীরা প্রেসক্লাবের সামনে সড়কে নামাজ আদায় করেন। এতে শাহবাগ, পল্টন ও টোপখানা রোডমুখী সড়কে যান চলাচলে সাময়িক বাধা সৃষ্টি হয়।

বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের ঘোষণার পর নয় মাস অতিবাহিত হলেও জাতীয়করণের কোনো বাস্তব অগ্রগতি নেই। আমরা দ্রুত বাস্তবায়নের দাবি জানাই।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা কেন্দ্রিক সকল সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জাতীয়করণ দাবিতে অবস্থান ধর্মঘট প্রেসক্লাবের সামনে সড়কে নামাজ আদায়, যানজট সৃষ্টি

নিউজ প্রকাশের সময় : ০৫:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫