সংবাদ শিরোনাম ::
স্বাধীনতা এসেছে, মুক্তি আসেনি!

সংবাদ দাতা মোঃস্বপন
- নিউজ প্রকাশের সময় : ০৯:৫৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে

একটা দেশের জনগণ যখন অন্য দেশ দ্বারা শাসিত হয়, অর্থাৎ তাঁদের ভৌগোলিক স্বাধীনতা যখন খর্ব হয়, তখন শাসক দেশ শাসিতের ভাষা ও সংস্কৃতিকেও আক্রমণ করে, দাবিয়ে রাখে। কারণ, দীর্ঘ মেয়াদে ভৌগোলিক স্বাধীনতা হরণ করার জন্য দরকার হয় ভাষা ও সংস্কৃতিকে দাবিয়ে রাখা। বাংলাদেশ যখন তদানীন্তন পশ্চিম পাকিস্তানের শাসনে ছিল, তখন তারা একই কাজ করেছিল। ২২ বছরের আন্দোলন-সংগ্রাম ও ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতা তথা ইনডিপেনডেন্টস আর মুক্তি তথা ফ্রিডম বা লিবার্টি—দুইয়ের বিস্তর ব্যবধান মাথায় রেখে আজকে আমাদের সামনে প্রশ্ন, স্বাধীন বাংলাদেশেও আমরা কি মুক্ত হয়েছি আদৌ?
















