ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

হিরো আলমের অভিযোগের বিষয়ে যা বললেন হারুন।

ফয়সাল হোসেন (বিশেষ রিপোর্টার)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৩৪৩ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে অভিযোগ করেছেন আলোচিত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। রিজভী তাকে ‘অশিক্ষিত’, ‘পাগল’ বলে গালিগালাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

দুপুর আড়াইটায় ডিবি কার্যালয়ে দেশ প্রিয়র সঙ্গে এ বিষয়ে কথা বলেন ডিবি প্রধান হারুন অর রশীদ। তিনি জানান, বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে হিরো আলম ডিবিতে অভিযোগ নিয়ে এসেছিলেন। ডিবির সাইবার ক্রাইম ইউনিটে (নর্থ) একটি অভিযোগ করেছেন।

হিরো আলমের অভিযোগের বিষয়ে ডিবিপ্রধান বলেন, তিনি (হিরো আলম) অভিযোগ করেছেন- বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী নাকি তাকে পাগল, অর্ধশিক্ষিত বলেছেন। এই অভিযোগে তার আবেদনটি সাইবার ক্রাইম ইউনিটে করেছেন। পরে সেটি আমার কাছে নিয়ে আসা হয়েছে। আমি দেখলাম যে অভিযোগগুলো করেছেন, সেটি একটি মানহানির বিষয়। অর্ধশিক্ষিত, পাগল, রুচিহীন, বিকৃত মানসিকতার বলেছে।

‘হিরো আলম অভিযোগ করেছেন, তার মানহানি করা হয়েছে। যেহেতু মানহানির বিষয়, এ ধরনের অভিযোগ থানা পুলিশ কিংবা ডিবি গ্রহণ করতে পারে না। আদালতে অভিযোগ দিতে হয়। তাকে পরামর্শ দিয়েছি যেন আদালতে তিনি গিয়ে মামলা করেন। তবে তার অভিযোগটি আমরা খতিয়ে দেখব’, উল্লেখ করেন হারুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হিরো আলমের অভিযোগের বিষয়ে যা বললেন হারুন।

নিউজ প্রকাশের সময় : ০৫:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩