ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

১০০ জনের মৃত্যু ডেঙ্গুতে ঢাকায় 

রিপোর্টার ওয়াজ উদ্দিন 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর ঢাকায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের ২৫ দিনেই ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭১৪ জন। রোগী শনাক্তেও বেশি ঢাকা বিভাগ। এ বিভাগে মোট রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮১০ জন। আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে ২৫ জন। এ বিভাগে কোনো মৃত্যু নেই। মৃত্যু ও রোগী শনাক্তে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম। এখানে মৃত্যু হয়েছে ১৯ জন এবং রোগী শনাক্ত ৫ হাজার ৯২৮ জন। বরিশালে মৃত্যু হয়েছে ১৩ জনের, রোগী শনাক্ত ২ হাজার ৩৯৩ জন। খুলনায় মৃত্যু হয়েছে পাঁচজনের এবং রোগী ২ হাজার ১৪ জন। ময়মনসিংহে মৃত্যু একজনের এবং রোগী ৬০৫ জন। রাজশাহীতে রোগী ৪৭৯ জন, রংপুরে ২৫৬ জন এবং সিলেটে ২৫ জন। এই তিন বিভাগে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা নেই।এদিকে, বুধবার তার আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৮৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুজনই ঢাকার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৬ হাজার ৫৫৫ জন। আর এই সময়ে মারা গেছেন মোট ১৩৮ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১০০ জনের মৃত্যু ডেঙ্গুতে ঢাকায় 

নিউজ প্রকাশের সময় : ০৮:২২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪