ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

১৫ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে নির্বাচনে এস কে লিটন

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ১১:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলার আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন সাংবাদিক এস কে লিটন। তিনি আনারস প্রতীকে এ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি উপজেলার খয়েরহুদা মাঠপাড়া গ্রামের আবদুর রহমান ও জাহানারা খাতুন দম্পত্তির সন্তান। তাঁর বর্তমান ঠিকানা জীবননগর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড শাপলকলি পাড়ায়। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। এস কে লিটনের বার্ষিক আয় ২২ লাখ ৪৮ হাজার ৭৫৮ টাকা। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ৯০ লাখ ২ হাজার ৪৩৭ টাকা। এই সম্পদের বিপরীতে তাঁর ব্যাংকে ঋণ রয়েছে ১৫ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৬০২ টাকা। মনোনয়নপত্র জমা দেয়ার সময় তাঁর নির্বাচনী হলফনামায় এ তথ্য পাওয়া যায়।এস কে লিটনের হলফনামা বিশ্লেষণ করলে দেখা যায়, কৃষিখাত থেকে তাঁর বার্ষিক আয় ১ লাখ টাকা, বাড়ি/অ্যাপার্টমেন্ট ও দোকান ভাড়া বাবদ ১ লাখ টাকা, ব্যবসা ৮ লাখ ১০ হাজার ৫শ টাকা, চাকরি থেকে আয় ৪ লাখ টাকা ও মৎস্য, ডেইরি ফার্মসহ অন্যন্যা খাত থেকে বার্ষিক আয় ৮ লাখ ৩৮ হাজার ২৫৮ টাকা।তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ৫৬ লাখ ৮৪ হাজার ৪৩৭ টাকা। তাঁর অস্থাবর সম্পদ হিসেবে রয়েছে- নগদ ৯ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত রয়েছে ২০ লাখ টাকা, তাঁর ব্যবসা প্রতিষ্ঠান সাথী অটো রাইস মিলের শেয়ার বাবদ ৫ লাখ ৫০ হাজার টাকা, সঞ্চয়পত্র ৩ লাখ টাকা ও ১৯ লাখ টাকার মোটর গাড়ি। এছাড়া তাঁর স্ত্রীর নামে রয়েছে নগদ ৫০ হাজার টাকা ও ৪০ ভরি স্বর্ণ। হলফনামায় ৪০ ভরি স্বর্ণের মূল্য উল্লেখ করা হয়নি।এছাড়া স্থাবর সম্পদ হিসেবে রয়েছে ১ একর ২৭ শতক কৃষিজমি, যার মূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা, আবাসিক-বাণিজ্য দালানের মূল্য ১২ লাখ ৪ হাজার টাকা ও বাড়ির মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। এসব মিলিয়ে মোট ৩৩ লাখ ১৮ হাজার টাকা স্থাবর সম্পদের মালিক তিনি। এছাড়া তাঁর স্ত্রীর নামে রয়েছে ২ বিঘা জমি, যার মূল্য ৬ লাখ টাকা। এদিকে, জীবননগরে সাথী অটো রাইস মিল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হওয়ার সুবাদে এস কে লিটন ইসলামী ব্যাংক জীবননগর শাখা থেকে ঋণ নিয়েছেন ১৫ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ৬০২ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৫ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে নির্বাচনে এস কে লিটন

নিউজ প্রকাশের সময় : ১১:০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪