ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

২৫ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রামে তিন দিনব্যাপী শুরু হচ্ছে জব্বারের বলি খেলা।

রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

রিপোর্টার মেহেদুল ইসলাম

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার ১১৫তম আয়োজন লালদিঘী ময়দানে আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল তিন দিনব্যাপী হবে জমজমাট বৈশাখী মেলা।চট্টগ্রাম লালদিঘি ময়দানে শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলিখেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে বলিখেলা। ১৯ এপ্রিল বিকেলে আনুষ্ঠানিকভাবে ‘আব্দুল জব্বার স্মৃতি কুস্তি’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বলিদের জার্সি এবং চ্যাম্পিয়ন ও রানার-আপ ট্রফি উন্মোচন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।নগরীর লালদিঘির পাড়ে চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ অনুষ্ঠানে মেয়র ঘোষণা দেন, আগামী প্রজন্ম যেন বলিখেলার ঐতিহ্য ধরে রাখতে পারে, সে জন্য কুস্তি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।বলিখেলাকে ঘিরে তিন দিনের মেলা হয়। দূর-দূরান্ত থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা আসেন। কোটি কোটি টাকার ব্যবসা হয়।আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি স্থানীয় আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী জানান, প্রতিবছরের মতো বাংলা বর্ষের ১২ বৈশাখ অর্থাৎ ২৫ এপ্রিল লালদিঘির মাঠে বলিখেলা হবে। বাঁশ ও বালি দিয়ে মাঠে বলিখেলার মঞ্চ (রিং) তৈরি করার কাজ প্রায় শেষ। ২৪, ২৫ ও ২৬ এপ্রিল মেলা চলবে। মেলা হবে মাঠের বাইরে। ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বলিখেলায় অংশগ্রহণার্থীদের নিবন্ধন শুরু হবে। যারা অংশ নেবেন, তাদের জন্য এবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। সার্বিক আয়োজনে সহযোগিতা দিচ্ছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।কমিটির সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ বলেন, ‘এবার বলিখেলার ১১৫তম আসর বসছে। বলিখেলার পাশাপাশি তিন দিন ধরে মেলা চলবে। এবারের আয়োজনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এনএইচটি হোল্ডিংস লিমিটেড। ব্রিটিশবিরোধী আন্দোলনে দেশের যুবকদের সংগঠিত করতে ১৯০৯ সালে চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর চালু করেছিলেন বলী খেলা। এই বলী খেলাকে কেন্দ্র করে লালদীঘির আশপাশের প্রায় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে মেলা বসে।এর ধারাবাহিকতায় প্রতিবছর লালদিঘির মাঠে ১২ বৈশাখ অনুষ্ঠিত হয় বলিখেলা। বলিখেলার একদিন আগে-পরে তিন দিন ধরে লালদিঘির পারসহ আশপাশের এলাকায় প্রায় তিন কিলোমিটার জুড়ে বসে চট্টগ্রামের সবচেয়ে বড় বৈশাখী মেলা।তবে আয়োজন কমিটি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ২৪ ২৫ ২৬ এই তিনদিন মেলা বসার কথাও অনুমতি থাকলেও গতকাল ২২ তারিখ থেকে চট্টগ্রাম লালদীঘি পাড়ের আশেপাশের এলাকা কোতোয়ালীর মোড়, লালদীঘির চতুর্থদিকে, আন্দরকিল্লা, জেল রোড বক্সিরহাট মোড় হকার্স মার্কেটের বাহিরেসহ প্রায় তিন কিলোমিটার এলাকার জুড়ে রাস্তায় এবং আশেপাশে বসেগেছে বৈশাখী মেলা ফলে এই গরমে এসব রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়ে জনগণের যাত্রীদের এক দুর্বিসহ অবস্হার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৫ এপ্রিল বৃহস্পতিবার চট্টগ্রামে তিন দিনব্যাপী শুরু হচ্ছে জব্বারের বলি খেলা।

নিউজ প্রকাশের সময় : ০৩:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪