ঢাকা ০৩:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক

৩ জেলের কারাদণ্ড রাজবাড়ীতে ১১৬ কেজি ইলিশ জব্দ

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন মা ইলিশ শিকারের অপরাধে রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ৬৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ১১৬ কেজি ইলিশ স্থানীয় এতিমখানায় বিলি করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত জেলার পদ্মা নদীর হাবাসপুর থেকে দৌলতদিয়া পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী সদরের পশ্চিম ভবদিয়া গ্রামের গোলাপ শেখের ছেলে রিপন শেখ (২৯), কাশেম মন্ডল (৬২) ও জাহাঙ্গীর মন্ডল (২২)।

জেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ উপলক্ষ্যে পদ্মা নদীর পাংশা উপজেলার হাবাসপুর থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পর্যন্ত ৪২ কিলোমিটার অংশে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে ৩ জেলেকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৬২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এছাড়া জব্দ করা ১১৬ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩ জেলের কারাদণ্ড রাজবাড়ীতে ১১৬ কেজি ইলিশ জব্দ

নিউজ প্রকাশের সময় : ০৭:৫১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪