ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ

আওয়ামী লীগের চমক! সাদিক আব্দুল্লাহর পতন

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

বরিশাল সিটি করপোরেশনের মনোনয়নেই চমক দেখালো আওয়ামী লীগ। এই মনোনয়নে বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহকে বাদ দিয়ে তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ উরফে খোকন সেরনিয়াবতকে মনোয়নয়ন দিয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে বরিশালের রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

উল্লেখ্য, সাদিক আব্দুল্লাহ মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং দায়িত্ব পালনকালে গত ৫ বছরে তিনি একাধিক বিরোধে জড়িয়ে পড়েছিলেন। তার সঙ্গে স্থানীয় প্রশাসনের বিরোধ হয়েছিলো এবং এই বিরোধের জের ধরে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার লাঞ্ছিত হবার ঘটনা ঘটেছিলো। সেই ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়াও হয়েছিলো। পরস্থিতি সামাল দিলে পরবর্তিতে সাদিক আবুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে। বিশেষ করে দলের অন্যান্যদের সঙ্গে দুর্ব্যাবহার করা, আওয়ামী লীগের মধ্যে বিভক্তি সৃষ্টি করা, প্রশাসনের সাথে উচ্ছৃংখল আচরণ করা এক ধরণের বলপ্রয়োগ নীতির মাধ্যমে বরিশাল পরিচালনার অভিযোগ উঠেছিলো সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে।

এই সমস্ত অভিযোগগুলোর প্রেক্ষিতেই সাদিক আব্দুল্লাহকে এবার মনোনয়ন দেয়া হয়নি বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। নাম প্রকাশ করতে অনিচ্ছুক আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের একজন সদস্য বলেছেন, সাদিক আব্দুল্লাহর অতীত কর্মকান্ড অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। তাকে মনোনয়ন দেয়া হলে ভোটারদের কাছে ভুল বার্তা যাবে এবং আওয়ামী লীগ সন্ত্রাসী ও দুর্বৃত্তদের প্রশ্রয় দেয় এমন ধারণা পাওয়া যাবে। আওয়ামী লীগ সভাপতি সরাসরি সাদিক আব্দুল্লাহকে মনোনয়ন না দেয়ার বিষয়টি কথা বলেছেন বলে মনোনয়ন বোর্ডের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন

উল্লেখ্য, সাদিক আব্দুল্লাহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর পুত্র। বরং তার বদলে আবুল হাসনাত আব্দুল্লাহর ছোটভাই আবুল খায়ের আব্দুল্লাহকে মনোনয়ন দেয়া হলো। কিন্তু বিভিন্ন সূত্রগুলো বলছে, আবুল হাসনাত আব্দুল্লাহ ও আবুল খায়ের আব্দুল্লাহর মধ্যে সম্পর্ক অত্যন্ত শীতল।  হাসনাত আব্দুল্লাহর কারণে আবুল খায়ের আব্দুল্লাহ দীর্ঘদিন রাজনীতিতে কোণঠাসা হয়েছিলেন। এবং সেখান থেকেই শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়ে চমক সৃষ্টি করলেন। এর ফলে হাসনাত পরিবারের আধিপত্য বরিশালে সমাপ্ত হলো বলে অনেকে মনে করছেন। সুত্র: বাংলা ইনসাইডার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগের চমক! সাদিক আব্দুল্লাহর পতন

নিউজ প্রকাশের সময় : ০৭:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩