ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

আওয়ামী লীগ-বিএনপির পাল্টপাল্টি সমাবেশ: আমিনবাজারে গাড়ি থামিয়ে তল্লাশি।

স্টাফ রিপোর্টার (ঢাকা)
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

রাজধানীতে পূর্বঘোষণা অনুযায়ী আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে কঠোর তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে  জেলা পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের রাজধানীর প্রবেশ মুখে  এই তল্লাশি করা হচ্ছে।

সকাল থেকে শুরু হওয়া এই চেকপোস্টে বাস, মাইক্রোবাসসহ সব ধরনের গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা দেশ প্রিয়কে বলেন, ‘নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসাবে আমাদের এই চেকপোস্ট ও তল্লাশি চলছে। তাছাড়াও যেহেতু রাজধানীতে দুটি দলের সমাবেশ রয়েছে কাজেই কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে সে কারণে তল্লাশি কার্যক্রমে জোর দেওয়া হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করবে। বিএনপি নয়াপল্টনে বেলা দুইটায় গণসমাবেশ করবে। আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকছে। ক্ষমতাসীন দলটি বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর রাজধানীর জনসমাবেশ কিংবা মহাসমাবেশের ঘোষণা করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগ-বিএনপির পাল্টপাল্টি সমাবেশ: আমিনবাজারে গাড়ি থামিয়ে তল্লাশি।

নিউজ প্রকাশের সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩