ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুন্সিগঞ্জের মোল্লা কান্দি ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর সহ অর্থ লোপাটের অভিযোগ উঠেছে।  জাতীয় প্রেস কাউন্সিলকে শক্তিশালী করতে বহুমুখী উদ্যোগ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট আজমিরি বেগম ছন্দা বাংলাদেশ নারকোটিকস কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন রাজিউর রহমান রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ

আকবর আলী দেওয়ানের ২৭তম বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে বিচার বাউল গানের আয়োজন

রিপোর্টার : শান্ত হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১০:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

রিপোর্টার : শান্ত হোসেন 

বাংলার লোকজ সংস্কৃতি ও আধ্যাত্মিক সাধনার এক অনন্য ধারা বাউল গানকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আকবর আলী দেওয়ানের ২৭তম বাৎসরিক ওরস মাহফিল ও বিচার বাউল গান। আগামী ২০২৬ সালের ২৩ জানুয়ারি, শুক্রবার গ্রাম্য পরিবেশে এই ঐতিহ্যবাহী বিচার বাউল গান অনুষ্ঠিত হবে।

মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার প্রত্যন্ত গ্রাম পাউসার গ্রামে, বাউল সাধক আকবর আলী দেওয়ানের জন্মভূমি ও নিজ বাসভবনে দীর্ঘ ২৭ বছর ধরে নিয়মিতভাবে এই বাৎসরিক ওরস মাহফিল ও বাউল–বিচার গানের আয়োজন করে আসছেন আকবর বয়াতি নিজেই। স্থানীয়ভাবে এটি এখন এক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নিয়েছে।

উল্লেখ্য, বাংলার বাউল গান এখন বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো ২০০৫ সালের ২৭ নভেম্বর বাউল গানকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ হিসেবে তালিকাভুক্ত করে। ইউনেসকো বিশ্বের ৪৩টি বাক ও বিমূর্ত ঐতিহ্য চিহ্নিত করতে গিয়ে বাংলার বাউল গানকে অসাধারণ সৃষ্টি আখ্যা দিয়ে একে বিশ্ব সভ্যতার সম্পদ হিসেবে ঘোষণা দেয়। এই স্বীকৃতির ফলে দেশ-বিদেশে বাউল গান নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

বাউল গান বাংলার লোকায়ত সংগীতের এক অনন্য সাধনধারা, যেখানে আবহমান বাংলার প্রকৃতি, মাটি ও মানুষের জীবনবোধ গভীরভাবে প্রতিফলিত হয়। আত্মানুসন্ধান, মানবতাবাদ ও আধ্যাত্মিক দর্শনের মেলবন্ধন বাউল গানকে দিয়েছে স্বতন্ত্র মর্যাদা।

এবারের ২৭তম বাৎসরিক ওরস মাহফিলে আয়োজিত বিচার বাউল গানে অংশ নেবেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী

চন্দ্রা সরকার ফরিদপুর

তাঁর প্রতিপক্ষ হিসেবে গান পরিবেশন করবেন স্বয়ং আকবর আলী দেওয়ান (আকবর বয়াতি)। গ্রাম্য পরিবেশে ঐতিহ্যবাহী এই বিচার বাউল গান দর্শক-শ্রোতাদের জন্য এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকরা জানান, বাউল গানপ্রেমীসহ সর্বস্তরের মানুষকে এই অনুষ্ঠান উপভোগের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। লোকজ সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা ও নতুন প্রজন্মের মাঝে বাউল দর্শন ছড়িয়ে দিতেই এই আয়োজন অব্যাহত রাখা হয়েছে।

গ্রাম বাংলার প্রাণের গান, সাধনার সুর আর বিচার বাউলের ঐতিহ্যবাহী আসর উপভোগ করতে ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার পাউসার গ্রামে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে সকলকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আকবর আলী দেওয়ানের ২৭তম বাৎসরিক ওরস মাহফিল উপলক্ষে বিচার বাউল গানের আয়োজন

নিউজ প্রকাশের সময় : ১০:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬