ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা 

আখাউড়ার খরমপুরে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৪।

(এম কে খোকন) জেলা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া )
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে

আখাউড়ার খরমপুরে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৪।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুরে কেল্লা শহীদের মাজারে উরসে আসা আরও এক লোকের মরদেহ উদ্ধার করেছেন দমকল বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট রেলপথের খরমপুর তিতাস নদীর ২ নম্বর সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪(চার)জনে দাঁড়িয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম আরও একজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়িয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত পুলিশের বাঁধা উপেক্ষা করে রেললাইন দিয়ে হেঁটে খরমপুর মাজারের উরসে যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস তিতাস রেলসেতুতে উঠলে ট্রেনে কাটা পড়ে দুইজন মারা যান। এছাড়া ঐসময় কয়েকজন সেতু থেকে বাঁচার জন্য পানিতে ঝাঁপ দিলে সেখান থেকে একজন সহ মোট ৩ জনের মরদেহ উদ্ধার করা হয় ।

শুক্রবার সকালে দমকল বাহিনীর সদস্যরা সেতুর নিচ থেকে দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ নিয়ে নিহতের সংখ্যা চারজনে দাঁড়ালো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখাউড়ার খরমপুরে ট্রেন দুর্ঘটনা, নিহত বেড়ে ৪।

নিউজ প্রকাশের সময় : ০৬:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩